বন্ধু টিভি
ওমান ওয়ার্ক পারমিট জব নিউজ

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য আবার ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস ওমানের

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা আবারও চালু করার আশ্বাস দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকে এ আশ্বাস পাওয়া গেছে।

আজ মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে আজ ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করেন আসিফ নজরুল। এ সময় তিনি অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধ করার বিষয়ে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশি দক্ষ কর্মী যেমন প্রকৌশলী, চিকিৎসক, নার্সরাও যাতে ওমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারেন—সে জন্য ওমানের মন্ত্রীর সহযোগিতা চান। পাশাপাশি অদক্ষ, আধা দক্ষ কর্মী ভিসার ওপর স্থগিতাদেশ পর্যালোচনার অনুরোধ করেন।

ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত ও অনথিভুক্ত (আনডকুমেন্টেড) প্রবাসী কর্মীদের নিয়মিত করার বিষয়টি প্রাধান্য দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়েছে। তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা আবারও চালু করার আশ্বাস দেন।

Related posts

দেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার

Abdur Rahman

ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়া বহু বাংলাদেশিকে ফিরতে হবে, কারণ কী?

Abdur Rahman

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে চায় কানাডা

Abdur Rahman

৩ comments

idbatman138 মে ১১, ২০২৬ at ১০:০৯ অপরাহ্ন

Idbatman138, interesting name! The site itself is okay. Decent selection of games, but nothing too amazing. Worth a look if you’re exploring: idbatman138

Reply
jogos de ouro bet lover মে ১৩, ২০২৬ at ১০:৫৭ অপরাহ্ন

Hey guys, found some pretty sweet games on Jogos de Ouro Bet! Really digging the selection. Give it a shot! Check it out here: jogos de ouro bet

Reply
at777slot মে ১৪, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ন

Alright, folks, let me tell ya ’bout at777slot. Gave it a whirl the other night and, I gotta say, not bad! Some fun slots and the site’s easy enough to navigate. Worth a shot if you’re looking for something new. Check it out at at777slot.

Reply

Leave a Comment

Translate »