সেপ্টেম্বর ১১, ২০২৬
বন্ধু টিভি
জব নিউজ প্রপার্টি বাজার বাংলাদেশ

রিয়েল এস্টেট কোম্পানিতে মার্কেটিং সেক্টরে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: 
রিয়েল এস্টেট খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে একটি স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানির মার্কেটিং সেক্টরে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদে অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের পাশাপাশি শর্তসাপেক্ষে নতুন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

নিয়োগের ক্ষেত্রে রিয়েল এস্টেট মার্কেটিংয়ে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের স্মার্ট, শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন হওয়ার পাশাপাশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, মার্কেটিং এবং সেলস কার্যক্রমে দক্ষ হতে হবে। একই সঙ্গে নির্ধারিত টার্গেট পূরণের মানসিকতা ও কর্মক্ষেত্রে দায়িত্বশীলতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।

বেতন ও অন্যান্য সুযোগ

নিয়োগপ্রাপ্তদের প্রাথমিক মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চাকরিতে যোগদানের তিন মাস পর প্রার্থীর দক্ষতা ও পারফরম্যান্স মূল্যায়ন করে বেতন ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে।

এছাড়া যোগ্যতা ও টার্গেট অর্জনের ভিত্তিতে অতিরিক্ত ইনসেনটিভ ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।

নতুনদের জন্যও সুযোগ

মার্কেটিং সেক্টরে কাজ করতে আগ্রহী ও যোগ্য নতুন প্রার্থীরাও যোগাযোগ করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং শর্ত প্রযোজ্য।

আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্য ও নিয়োগ-সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ: 01334832758
Call / Whatsapp

Related posts

দেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার

Abdur Rahman

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সি চালক নেবে দুবাই, মানতে হবে যেসব শর্ত

Abdur Rahman

জমি-বাড়ি-প্লট বা ফ্ল্যাট—কেনাবেচার সব সুযোগ এক প্ল্যাটফর্মে ‘প্রপার্টি বাজারে’

Abdur Rahman

Leave a Comment

Translate »